সুনামগঞ্জে বিদেশী রিভলবার উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ২:৩৬:২৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জে একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একটি বিশেষ টহলদল বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে মাওলারপাড় ব্রিজের পশ্চিম পার্শ্বে বরই গাছের নীচ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি বিদেশী রিভলবার (মেড ইন ইউএসএ) উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




