সিলেটে অবৈধভাবে পাহাড় ও টিলা কর্তন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৫:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কর্তন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, যেহেতু সাম্প্রতিক সময়ে সিলেট জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ও টিলা কাটার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকার কতিপয় অসাধু ব্যক্তিরা পাহাড় ও টিলা কাটায় জড়িত রয়েছেন, এবং যেহেতু, পাহাড় ও টিলা কাটার ফলে পরিবেশের ভারসাম্য বিনষ্টসহ প্রাকৃতিক বিপর্যয় ঘটার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে, সেহেতু পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা অনুযায়ী সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কর্তন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্যকারীকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে বলেও অফিস আদেশে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।




