আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ নিহত-১, আহত- ১০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৪:১৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বিষয়টি নিশ্চিত করে জামালগঞ্জ থানার ওসি তদন্ত মো. জয়নাল হোসেন জানান, উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিনের লোকদের মধ্যে এলাকায় আধিপত্যবিস্তার নিযে বিরোধ চলে আসছিলো। গত ১২ আগষ্ট দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিলো। পরবর্তীতে সেটা দুপক্ষ বসে সমঝোতা করে। এরই জেরে আজ আবারো দুপুরে ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিন গ্রূপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় সংঘর্ষে কামরুল গ্রুপে সেজাউল ইসলাম নামের একজন গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তায়ই সে মারা যায়। এছাড়াও সংঘর্ষে আহতদের জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এবং গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।




