শহীদ রুদ্র সেনের পরিবারের সাথে শাবি শিবির নেতৃবৃন্দের সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৫, ৯:০৯:১১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সাইন্স বিভাগের ছাত্র শহীদ রুদ্র সেনের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার (৮ জুলাই) রুদ্র সেনের পৈতৃক নিবাস দিনাজপুরে এ সাক্ষাৎ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনোয়ার।
এসময় তিনি শহীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁদের খোঁজখবর নেন। তিনি পরিবারটিকে আশ্বস্ত করে বলেন, তাদের পরিবারের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় পাশে থাকবে।
সাক্ষাতে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ছাড়াও দিনাজপুর শহর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




