সিলেটে ৯ টি গাড়িকে জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ৯:৫৫:৩৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে ৯ টি গাড়ির মালিককে জরিমানা সহ ৩ টি সিএনজি আটক করে ডাম্পিংয়ে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযানে জরিমানা করা হয়।
এদিন রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, র্যাব-৯ ও বিআরটিএ সিলেটের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নগরীর কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলি, ড্রাইভিং লাইসেন্স ব্যাতীত মোটরযান ও গণপরিবহণ না চালানো, মোটরযানের ফিটনেস সনদ ব্যতীত বা মেয়াদউত্তীর্ন ফিটনেস সনদ ব্যবহার করে বা ইকোনমিক লাইফ অতিক্রান্ত বা ফিটনেসের অনুপযোগী গাড়ি না চালানো, ঝুঁকিপূর্ণ মোটরযান না চালানো ও ট্যাক্স-টোকেন ব্যতীত বা মেয়াদউত্তীর্ণ ট্যাক্স-টোকেন ব্যবহার করে মোটরযান চালানোর দায়ে সড়ক পরিবহন আইনে বিভিন্ন জনকে জরিমানা করা হয়েছে। এসময় ৯টি গাড়ির মালিককে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা সহ তিনটি অন টেস্ট সিএনজিকে আটক করে ডাম্পিং এ প্রেরণ করা হয়।
কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।




