প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বছরজুড়ে বৃক্ষ রোপণ করতে হবে- অ্যাড. পাবেল চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:১০:৫৩ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিগত একাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার আগামী পাঁচ বছরে দেশে পঁচিশ কোটি বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বনায়ন সৃষ্টি করা। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বছরজুড়ে বৃক্ষ রোপণ করতে হবে। বৃক্ষ রোপণ শুধুমাত্র কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না, সারা বছর মৌসুম অনুযায়ী বৃক্ষ রোপণ করতে হবে। বৃক্ষের চারা বন্ধু বান্ধব সহ সর্বস্তরের মানুষ কে উপহার দিতে হবে, পাশাপাশি রোপণ করা প্রতিটি চারাগাছ যেন ঠিক মতো বেড়ে উঠে তার যত্ন নিতে হবে।
তিনি আজ বুধবার দুপুরে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দিরাইয়ে উপজেলা,পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ এই কর্মসূচি পালন করা হয়।
দিরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর চৌধুরীর পরিচালনায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈনউদ্দীন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে দিরাই উপজেলা বিএনপির সদস্য পংকজ দাস, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, জিলাল চৌধুরী, জগদল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল চৌধুরী, শিক্ষক মিফতাহ সরদার রুমী, লালবাসী দাস ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




