শরীফ আহমদ মাহদী সভাপতি, আশরাফ উদ্দিন সম্পাদক
তালামীযে ইসলামিয়ার কোম্পানীগঞ্জ উপজেলার নতুন কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ১১:১৭:৫৭ অপরাহ্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট পশ্চিম জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসায় কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সহ সভাপতি আব্দুল মান্নান, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সহ অফিস সম্পাদক আব্দুল করিম।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শরীফ আহমদ মাহদীকে সভাপতি, আশরাফ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও লোকমান আহমদ কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি আবু সুফিয়ান রুহেল, ইব্রাহিম আলী, জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আতিক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আকবর, প্রচার সম্পাদক সাদিকুর রহমান, সহ-প্রচার সম্পাদক, জুনায়েদ আহমদ, অর্থ সম্পাদক মিজানুর রহমান, অফিস সম্পাদক মুতিউর রহমান, সহ-অফিস সম্পাদক সোলেমান আহমদ, আব্দুল মুমিন, প্রশিক্ষণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক শাকিল আহমদ, সুলতান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাজন আহমদ সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার জামিল, ইমরান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাকির আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সজিব আহমদ, জাবেদ আহমদ, জিসান আহমদ, সদস্য- সাকিব আহমদ (১), মাছুম আহমদ, মুহাম্মদ আলী, সারওয়ার হোসেন, সাকিব আহমদ (২), রেজাউল করিম, মামুন আহমদ, আবু তাহের, জুবায়ের আহমদ, আবুল হামিদ, রবিউল ইসলাম, আব্দুল করিম, সুমন আহমদ, সালেহ আহমদ, সাহেল আহমদ, কামরান আহমদ গাজী, জুবায়েল আহমদ, শরীফ উদ্দিন, আফাজ উদ্দিন। বিজ্ঞপ্তি




