দিরাই-মদনপুর সড়কে দুর্বৃত্তদের মারধরে ড্রাইভার আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ১০:৪৭:২১ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাই মদনপুর সড়কে দুর্বৃত্তদের মারধরে শফিকুল ইসলাম (৩০) নামের এক কার ড্রাইভার আহত হয়েছে। মারধরের কারণ বা মারধরকারীদের পরিচয় এখনো জানা যায়নি। আহত ড্রাইভারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০ টায় পৌর শহরের মদনপুর সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত কার ড্রাইভার উপজেলার গোলাপনগর গ্রামের জমিল হকের ছেলে।
কারের যাত্রী পৌর শহরের সুজানগর গ্রামের ফ্রান্স প্রবাসী কামরান জানান, রাতে সিলেট থেকে কারে করে আমার দুই বোনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। উপজেলার বদলপুর গ্রামের পাশে আসলে পিছন থেকে কয়েকটি মোটরসাইকেলে করে কিছু যুবক পিছু নেয়। একসময় তারা সামনে যাওয়ার জন্য চেষ্টা করে কার ড্রাইভারকে সিগনাল দেয়। আমি ড্রাইভারকে বলি তাদেরকে পাস দিতে কিন্তু ড্রাইভার কিছু সময় বিলম্ব করলে। বাসস্ট্যান্ড এলাকায় এসে আমাদের কার থামিয়ে ড্রাইবারকে গালাগালি করে। আমি তাদের পরিচয় জানতে চাইলে তাদের বাড়ি পার্শ্ববর্তী উপজেলার ঠাকুরভোগ, ও দিরাই উপজেলার মকসদপুর গ্রামের বলে জানায় তারা। এক পর্যায়ে তারা তাদের হাতে থাকা সম্ভবত মোটরসাইকেলের চাবি দিয়ে ড্রাইবারকে এলোপাতাড়ি
আগাত করলে ড্রাইভার মাটিতে লুটিয়ে পড়ে। পরে আমি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে একটি মোটরসাইকেল আটক করে। তবে দুর্বৃত্তদের পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।




