সিলেটে চাঁদাবাজ, দখলদারদের তৎপরতা চলছে- আবু বাকের মজুমদার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ৯:৪৭:৩১ অপরাহ্ন
গণতান্ত্রিক ছাত্রসংসদের আহবায়ক আবু বাকের মজুমদার বলেছেন, আমরা শুনতে পাচ্ছি সিলেটে চাঁদাবাজ, দখলদারদের তৎপরতা চলছে। গত ৩ দিন আগে ঢাকায় আমাদের একজন কেন্দ্রীয় নেতার ওপর হামলা করেছে ছাত্রদলের কিছু সন্ত্রাসী। আমরা শুনতে পেয়েছি সিলেটেও এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ডে অগ্রমান। আজকে এই সিলেটের মাটিতে আমি যারা ছাত্রের নামে সন্ত্রাসী কার্যক্রম করছেন, তাদেরকে হুশিয়ারী দিয়ে বলতে চাই, এই ছাত্রদের খেঁপাবেন না, এই ছাত্ররা জুলাই অভ্যুত্থান করেছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে সুনামগঞ্জ থেকে তারা সিলেটে পৌঁছে প্রথমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ রুদ্র তোরণে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগরের চৌহাট্টা থেকে রিকাবীবাজার হয়ে আবার চৌহাট্টাস্থ শহীদ মিনারে এসে পদযাত্রা শেষ হয়।
পরে সেখানে পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় আবু বাকের মজুমদার বলেন, আমরা দেখতে পাচ্ছি এই অন্তবর্তীকালীন সরকার বেতন কমিশন গঠন করতেছে। এই বেতন কমিশন মূলত ফেসিস্টদের পুনর্বাসনে জন। জুলাই অভ্যুত্থানে যেই ছাত্ররা যুদ্ধ করেছে, সেই ছাত্রদের জন্য কমিশন গঠন হয় নাই। এই পায়তারা করছে অন্তবর্তীকালীন সরকার।




