ওসমানীনগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বক্তারা
ক্ষমতায় থাকতে ফ্যাসিবাদের আতংক ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ৪:৪১:১৭ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে নিখোঁজ বিএনপি নেতা সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধানের দাবী, ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে গোয়ালাবাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মহলের অপপ্রচার বিএনপির সুনাম নষ্ট করতে পারবে না। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ছিলেন ভারতীয় আদিপত্যবাদ ও শেখ হাসিনা ফ্যাসিবাদের আতংক। তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে ইলিয়াস আলীকে অপহরন করে গুম করা হয়েছিল।
বর্তমান সরকারের কাছে তারা দাবি জানান ইলিয়াস আলীকে খুঁজে বের করার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে সিলেট-২ আসন থেকে রেকর্ড ভোটে নির্বাচিত করার অঙ্গিকার করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েব আহমদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা যুবদলের আহবায়ক ফজল অহমদ জনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ, তথ্য ও গবেষনা সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, সহ প্রচার সম্পাদক সুহেল রাহুল, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, নুরুল ইসলাম রেজন, ছালিকুর রহমান মেম্বার, আবুল কালাম মেম্বার, আনহার মিয়া, হাবিবুর রহমান, আকিক আহমদ চৌধুরী, জাকির হোসেন বদরুল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লয়লুছ আহমদ, জুমন মাহমুদ রাসেল, রেজাউল করিম, সাইদুর রহমান, ছাত্রদল নেতা মোসাদ্দেক আলী, আবির আহমদ, রাজু আহমদ রাজ, ফুজায়েল আহমদসহ ৮ইউনিয়নের যবুদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।




