স্বেচ্ছাসেবী সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ৩:০৬:৫২ অপরাহ্ন
বৃহত্তর সিলেট অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক-এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে সিলেটের মারকাযুল হিদায়ার হলরুমে এক বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিল। সভার শুরুতে বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষভাবে খিদমাহর আসন্ন ‘রক্তবন্ধন’ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন দায়িত্বশীলরা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা আবদুর রহমান কফিল পুনরায় চেয়ারম্যান এবং আবু সাঈদ ইসহাক পুনরায় সেক্রেটারি মনোনীত হন। ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যাঁরা দায়িত্ব পেয়েছেন- ভাইস চেয়ারম্যান: আবু মুসা সাফওয়ান, জাহাঙ্গীর রায়হান, মুস্তাকিম আল মুনতাজ. যুগ্ম সেক্রেটারি এমরান আহমদ, আব্দুস সামাদ, খালেদ ইমরান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত মুমিন, সহকারী সাংগঠনিক সম্পাদক আফসর উদ্দিন, আল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: লাবীব শাহেল, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদুস সামাদ উজ্জ্বল, আব্দুল বাসিত নুয়েদ, কোষাধ্যক্ষ হুসাইন আহমদ, সহকারী কোষাধ্যক্ষ ইকরামুল হক জাবের, জাকির হুসাইন, দফতর সম্পাদক শামীম নোমান, কার্যকরী সদস্য- জুবাইর হাসান লোকমান, জাহিদ আল হাসান, যায়েদ রহমান।
সভার শেষে মাওলানা আবদুর রহমান কফিল দোয়া পরিচালনা করেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৩ আগস্ট প্রতিষ্ঠিত খিদমাহ ব্লাড ব্যাংক ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৩৬টি শাখা গঠন করেছে। সংগঠনটির মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার রোগীকে স্বেচ্ছায় রক্ত সরবরাহ এবং ৩০০টিরও বেশি ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে ৬৫ হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জেনেছেন।-বিজ্ঞপ্তি




