জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে- মোহাম্মদ সেলিম উদ্দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৫:৫৭:৫৯ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির, সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান কোন একটি দলের বিরুদ্ধে ছিল না এটি ছিল ফেসিবাদের বিরুদ্ধে গণবিস্ফোরণ।দেশ এখন ফেসিস্ট মুক্ত হল এখন নব্য ফেসিস্টদের পদধ্বনি শোনা যাচ্ছে। ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি। আগামীর বাংলাদেশ গড়তে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি গত সোমবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়েতে ইসলামী আয়োজিত গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোলাপগঞ্জ চৌমুহনীস্থ নূর ম্যানশন চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়েত ইসলামীর মজলিসে সুরা ও কর্মপরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।
বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত আমীর, সাবেক চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, উপজেলা জামায়াতের এ্যসিট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া, পৌর জামায়াতের এ্যসিট্যান্ট সেক্রেটারি সেলিম আহমদ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশফাক আল মান্নান লিপু, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল হক, ছাত্র নেতা সাজ্জাদুর রহমান নিপু প্রমুখ।এরপর মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল গোলাপগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


