শ্রীমঙ্গল পৌরসভায় ডেঙ্গু মশক নিধন কার্যক্রমের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৭:০১:৩২ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার উদোগে পৌর এলাকায় ডেঙ্গু মশক নিধনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৩ মাচ) পৌরসভার ৬ নং ওয়াডে রেলওয়ে কলোনীতে এ কার্যক্রম দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।
শ্রীমঙ্গল পৌরসভার ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, জনপ্রতিনিধি ও বিএনপির নেতৃবৃন্দ।




