জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকা ডুবিতে চারজন নিখোঁজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৬, ১২:০০:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকা ডুবিতে চারজন নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিনটায় মইয়ার হাওরে ঘটনাটি ঘটে।
নিখোঁজ চারজন হলেন-পৌর এলাকায় ৮ নং ওয়ার্ডের পূর্বভবানীপুর গ্রামের অরুন দেবনাথ (৪৮), অধীর দেবনাথ (৩৫), হেমেন্দ্র দেবনাথ (৩৫) ও সতি দেবনাথ (৬৫)।
ঘটনাস্থল থেকে দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী জানিয়েছেন, পূর্বভবানীপুর পাশ্ববর্তী মাইয়ার হাওরে একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের কীর্তন ছিল গতকাল শুক্রবার। এতে এলাকার হিন্দু সম্প্রদায়ের লেকজন অংশ গ্রহণ করেন। কীর্তন থেকে নিখোঁজ চারজনসহ তাদের বাড়ির অন্ততঃ ১০/১২ জন একটি নৌকায় করে বাড়ি ফিরছিলেন।
রাত তিনটার দিকে ফেরার সময় ঝড়বৃষ্টি হচ্ছিল। এসময় তাদের বহনকারী নৌকা ডুবে যায়। কয়েকজন সাতরে জগন্নাথপুর চিলাউড়া সড়কে উঠতে পারলেও এই চারজন সাতরে উঠতে পারেননি। সকালে নৌকা পাওয়া গেলেও এদের আর খোঁজ মিলেনি।
শনিবার দুপুর সাড়ে এগারোটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন নৌকা দিয়ে হাওরে তাদের সন্ধান চালাচ্ছিলেন।
নিখোঁজদের চাচাতো ভাই সুশীল দেবনাথ সিলেটের ডাককে জানান, এদের ভাগ্যে কি হয়েছে তা এখনো কেউ বলতে পারছেন না।
বিস্তারিত আসছে ………….



