সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৫, ৯:১৯:১০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: গাজীপুরে আসাদুজ্জামান তুহিন কে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি উদ্যোগে পৌর বিপণীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শহীদ নূর আহমদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, পল্লী বিদুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন শুভ, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সাংবাদিক মাসুম হেলাল, কুদরত পাশা, তোছাদ্দেক রাজা ইমন।
এসময় বক্তারা, সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সাংবাদিক তুহিন কে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারী রা প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। বর্তমান সমাজে এটা কাম্য না। সাংবাদিকদের কলম তারা বন্ধ করতে চায়। সাংবাদিকদের কন্ঠরোধ করতে চায়। যারা এই হত্যার সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এই হত্যার তিব্র নিন্দা জানাচ্ছি। খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানান তারা।




