সিলেট রেলষ্টেশনে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় আটক- ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৭:০৫:০৪ অপরাহ্ন
সিলেটে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে সিলেটের রেলষ্টেশনে প্রকাশ্য স্থানে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মোহাম্মদপুরের মৃত বাতির মিয়ার ছেলে আব্দুল করিম (৩৫), লাউয়াইর মৃত তৈয়ব আলীর ছেলে মিরাজ আহমদ (৩৫) ও কামাল বাজারের মৃত সুশীল দাসের ছেলে নয়ন দাস (৫৪)।
পুলিশ জানায়, সোমবার বিকেলে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন রেলষ্টেশনে প্রকাশ্য স্থানে অভিযান পরিচালনা করে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় ৩ জনকে আটক করেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




