পুরান কালারুকা উচ্চ বিদ্যালয়ে দিলওয়ার খাঁনের শোক সভা ও দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬:২২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট সদর উপজেলার পুরান কালারকা আর্দশ উচ্চ বিদ্যালয় ও পুরান কালারুকা পঞ্চগ্রাম যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে পুরান কালারকা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো: দিলওয়ার খাঁনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) বিদ্যালয় মিলনায়তনে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পুরান কালারকা আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সালিশ ব্যক্তিত্ব মাস্টার শামসুল ইসলাম সুনাধন। আল-কুরআন রিসার্চ ফাউন্ডেশন এর এর পরিচালক মাওলানা সিকান্দার আলীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পুরান কালারুকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুমের নাতি দবির খাঁন, বিশিষ্ট মুরব্বি ইসলাম উদ্দিন, মসউদ আহমদ, নুরুল মুত্তাকিন হকি, জামাল আহমদ খাঁন, সিরাজুল ইসলাম, আব্বাস উদ্দিন খাঁন, আব্দুল হক আলা, তৈয়বুর রহমান, আজহার উদ্দিন, নজির আহমদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।
সভায় বক্তারা বলেন, মরহুম দিলওয়ার খাঁন ছিলেন সৎ, নিষ্ঠাবান, সমাজ দরদী ও একজন শিক্ষানুরাগী। এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠাসহ নানা সামাজিক কর্মকান্ডে তার অসামান্য অবদান রয়েছে। আমরা তার এই অবদানকে স্মরণ করছি। একই সাথে তাঁর রুহের মাগফেরাত কামনা করি। বিজ্ঞপ্তি।




