ফ্রান্সে লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কমিটি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ১১:১৮:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : “প্রবাসে হৃদয়, মাতৃভূমিতে দায়িত্ব” এই স্লোগানকে সামনে রেখে ফ্রান্সে প্রথমবারের মতো দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১৭ আগস্ট স্থানীয় সময় বিকেলে প্যারিসের কেতসীমা ইষ্টিকুটুম রেস্টুরেন্টে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে একমিটি ঘোষণা করা হয়। এ-উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য শাহনুর আলী।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন সৈয়দ মিরহাব আলী। অনুষ্ঠানে হাফিজ জিল্লুর রহমানকে সভাপতি ও সৈয়দ তকবির আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও অলিউর রহমান লায়েককে সাংগঠনিক সম্পাদক এবং ওয়াহিদ তালুকদারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। ৪৫ সদস্যবিশিষ্ট একমিটিতে উপদেষ্টা পরিষদ, প্রধান নেতৃত্ব, বিভাগীয় সম্পাদক ও কার্যকরী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপদেষ্টা আব্দুল আলী, সহ-সভাপতি লুৎফুর রহমান ও বোরহান উদ্দীন, যুগ্ম সম্পাদক এনামুল হক ও টেপন মিয়া, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান লায়েক, কোষাধ্যক্ষ ওয়াহিদ তালুকদার, প্রচার সম্পাদক ইউনুস আহমদ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাপনী বক্তব্যে সভাপতি হাফিজ জিল্লুর রহমান বলেন, “প্রবাসীদের ঐক্য ও কল্যাণে, এবং মাতৃভূমির উন্নয়ন ও মানবিক সেবায় এই কমিটি কাজ করবে।” বিজ্ঞপ্তি




