সুনামগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও ব্যাংকিং ক্যাম্পেইন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ১১:২২:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে এবং সুনামগঞ্জ শাখার সহযোগিতায় সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কলেজ প্রাঙ্গণে ব্যাংকিং ক্যাম্পেইনেরও আয়োজন করা হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র পশ্চিম অঞ্চলের সম্মানিত অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জনাব মো: রহুল আমিন মহোদয়, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মো: মাহবুবুর রহমান এবং কলেজের অন্যান্য সম্মানিত শিক্ষকমণ্ডলী।
এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব মোহাম্মদ মাহমুদুন নবী এবং শাখার প্রিয় সহকর্মীবৃন্দ।
সবুজে ভরা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ আয়োজন ছিল এক অনন্য উদ্যোগ।




