সিলেট নগরে প্রকাশ্যে জুয়াখেলা অবস্থায় আটক-৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ৭:৩১:২৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট নগরে প্রকাশ্যে জুয়াখেলা অবস্থায় ৩ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেটের মজুমদারপাড়ার ফারুক আহমদের ছেলে শামীম আহমদ (২৬), একই এলাকার মৃত আরজ আলীর ছেলে আনোয়ার হোসেন (২৫) ও সুবেদ আলীর ছেলে মো. ইব্রাহিম (২৪)।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটায় সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন শিবগঞ্জের চাখুম রেস্টুরেন্টের গলির মুখের বাম পাশে পরিত্যক্ত কলোনীর ভিতরে প্রকাশ্যে জুয়াখেলা অবস্থায় ৩ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে শাহপরান (র.) থানার মামলা দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।




