হাতিম চৌধুরী দাখিল মাদ্রাসার সভাপতি মনোনীত হলেন নাফিস জুবায়ের চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫, ৭:১১:৪২ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট শহরতলীর পশ্চিম দর্শাস্থ হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সিলেট কিডনি ফাউন্ডেশনের ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরীর পুত্র মো. নাফিস জুবায়ের চৌধুরী।
চার সদস্য বিশিষ্ট কমিটির অপর সদস্যরা হলেন অভিভাবক সদস্য আব্দুস সামাদ, সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ ওয়েছুর রহমান ও সদস্য সচিব হিসেবে থাকবেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার।
গতকাল সোমবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী ছয় মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এডহক কমিটির সভাপতি মো. নাফিস জুবায়ের চৌধুরী একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ও উদ্যোক্তা।
তিনি Institute of Public Accountants Australia Ges Association of Chartered Certified Accountants (ACCA)-এর সদস্য। তিনি ঝধাধহঃ ্ ঈড়সঢ়ধহু এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার। এই প্রতিষ্ঠানটি আউটসোর্সিং, হিসাবরক্ষণ, কর ও ভ্যাট সংক্রান্ত পরামর্শ, কোম্পানি নিবন্ধন এবং কর্পোরেট কমপ্লায়েন্স সেবায় কাজ করে। এছাড়া, তিনি সিলেটের প্রথম কো-ওয়ার্কিং স্পেস সিলেট বিজনেস সেন্টার-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার।
এছাড়াও তিনি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সুরমা পেট্রোলিয়াম ও এলপিজি স্টেশন, নর্থ ইস্ট সিএনজি রিফুয়েলিং স্টেশন এবং নর্থ সিএনজি স্টেশন-২-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।




