জগন্নাথপুরের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব কিম্মত আলীর ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৯:২০:৫৩ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মো. কিম্মত আলী (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকেল ৩ টা ২০ মিনিটে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে রোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি যুক্তরাজ্য প্রবাসী স্ত্রীসহ ভাইবোন, ভাতিজা-ভাতিজি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের মরহুম মনছব উল্লাহর ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।
বুধবার দুপুর ১১টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।




