বটেশ্বর পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা ও সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ১:৪০:৩৪ অপরাহ্ন
সিলেট শহরতলীর বটেশ্বর পুরাতন বাজার নবগঠিত ব্যবসায়ী সমিতি ২০২৫–২০২৭ এর পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জালালাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন বটেশ্বর বাজার প্রাঙ্গণে ব্যবসায়ীদের আয়োজনে নবগঠিত কমিটির সভাপতি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলুর পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুরাতন বাজারের স্বত্বাধিকারী আজগর চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার হাফেজ আব্দুল মুসাব্বির, সমাজসেবী আকমল হোসেন চৌধুরী ও কুমারপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি লিয়াকত আলী মিটু, তরুণ সংগঠক রুফিয়ান আহমেদ সবুজ, পিউলী সুপার মার্কেট ব্যাবসী কমিটির সাবেক সভাপতি জুনাব আলী, বর্তমান সভাপতি সোলেমান আহমেদ চৌধুরী, সহসভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ ও সমাজসেবী মঈনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আজগর চৌধুরী বলেন, যেকোনো সংগঠনের প্রতি যদি কারো আন্তরিকতা না থাকে তাহলে সে প্রতিষ্ঠান প্রাণ পায় না। যার কারণে অনেক সংগঠন বা প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে যায়। বাজার ও ব্যবসায়ি কমিটির প্রতি সবসময় আমার আন্তরিক সহযোগী অব্যাহত থাকবে।
প্রধান বক্তব্য চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ বলেন, ঐতিহ্যবাহী এই বাজারে খাদিমপাড়া ও চিকনাগুল ইউনিয়নসহ বিভিন্ন এলাকার মানুষ এসে হাটবাজার করে পণ্যের মান বাড়াতে হবে এবং ন্যায্য মূল্য থাকতে হবে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি দিগ্বিজয় ধর, সালেহ আহমদ, বুরহান আহমদ, সাধারণ সম্পাদক বাবলু আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক: নাজিম আহমদ, কবির আহমদ, অর্থ সম্পাদক: সৈয়দ মারুফ হাসান, সহ-অর্থ সম্পাদক: হারুন অর রশীদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, দপ্তর সম্পাদক রাজু আহমদ, সহ-দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, প্রচার সম্পাদক লিটন আহমদ সহ-প্রচার সম্পাদক রুহেল আহমদ, আবুবক্কর, সদস্য শাহিন আলম, শাহ আলম, মোস্তফা, জামিল, সোলেমান। -বিজ্ঞপ্তি




