অনৈতিকতার অভিযোগে নগরীতে আবাসিক হোটেল সিলগালা, ২ জন আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ২:৪৮:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নগরীর ওসমানী মেডিকেল কলেজ রোডের চৌধুরী আবাসিক হোটেল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ। সেই সাথে ওই আবাসিক হোটেলটি সিলগালা করা হয়েছে।
গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ বলছে, হোটেলের একটি কক্ষ থেকে একজন পুরুষ ও একজন নারীকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মিছির আলী (৪২) এবং শায়েলা বেগম (৩২)।
পুলিশ জানায়, ঘটনাটিকে কেন্দ্র করে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আদালতে উপস্থাপন করা হয়েছে।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।




