‘দেশকে উন্নত করতে সৎ নেতৃত্বের বিকল্প নেই’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৩:১৭:৪১ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা নায়েবে আমীর ও সিলেট- ২ (বিশ্বনাথ-ওসমানী নগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, এবার দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায়। যারা ৫৪ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা শুধু দেশের মানুষদের ঠকিয়েছে। তাই দেশের ১৮ কোটি মানুষ এখন পরিবর্তনের পক্ষে। কারণ জামায়াতের দ্বারাই কল্যাণমূলক রাষ্ট্র গঠন সম্ভব।
তিনি আরো বলেন, দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্বের বিকল্প নেই।
বুধবার (২৬ নভেম্বর) রাতে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেলিকোনা গ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
গ্রামের প্রবীন মুরব্বি হাজী বাদশা মিয়ার সভাপতিত্বে ও রফিকুল ইসলাম রাসেলের পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্দুল মালিক,ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী,সেক্রেটারি আব্দুল ওয়াদুদ সোবাহদার।
বক্তব্য রাখেন মাসুক আহমদ, আব্দুল্লাহ আল মামুন, ফারুক আহমদ,আব্দুস সালাম। উপস্থিত ছিলেন,জামাল উদ্দিন, তালিব উদ্দিন, জবেদ আলী,ইলাছ মিয়া,হানিফ আলী,গৌছ উদ্দিন,জমির আলী,জলাল মিয়া,সফিক মিয়া,আব্দুল গণি,আব্দুল কাইয়ুম, আব্দুল হেকিম, করিম মিয়া, রজব আলী, কবির মিয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।-বিজ্ঞপ্তি




