সিলেটে আন-নাসার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৬, ৯:৩০:৩২ অপরাহ্ন
সিলেটে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে চ্যারিটি সংস্থা আন-নাসার ফাউন্ডেশন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে মিশন ওয়ান মিলিয়নের ব্যবস্থাপনায় শহরতলীর নালিয়া মাদরাসা মাঠে চারটি গ্রাম থেকে বাছাইকৃত অর্ধশতাধিক দরিদ্র নারীদের হাতে এ কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, ২০২০ সাল থেকে বাংলাদেশে শীত, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে আন-নাসার ফাউন্ডেশন। এছাড়া প্রতিবছর দরিদ্র এলাকায় কুরবানী প্রজেক্ট বাস্তবায়ন করে আসছে এ সংস্থা। এভাবে মানবিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। বক্তারা শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করায় ফাউন্ডেশনের দায়িত্বশীল ও ডোনারদের ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী হাফিজ মাওলানা ফায়যুর রাহমান, স্বপ্ন ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হাফিজ জামিল আহমদ চৌধুরী, নালিয়া জামেয়া ইমদাদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, মাওলানা জামাল আহমদ, রোকন উদ্দিন, আহমেদ সাজু প্রমুখ। -বিজ্ঞপ্তি




