সিইসির সাথে শাবি উপাচার্যের বৈঠক, ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের আশ্বাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৭:৫৯:০১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ) সন্ধ্যায় ঢাকায় প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনসহ সকল মাননীয় নির্বাচন কমিশনারদের সমন্বয়ে অনুষ্ঠিত ফুল কমিশন সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন।
সভায় শাকসু নির্বাচন সংক্রান্ত সার্বিক পরিস্থিতি ও উদ্ভূত জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার শেষে আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশ্বাস পাওয়া গেছে বলে জানা গেছে।
উক্ত সভায় শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং উপাচার্যের পিএস ড. এ এফ এম সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
বিস্তারিত আসছে………..




