সিলেটে বিএনপি নেতা মানিক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৩:৫৭:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে সিলেট নগরীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির।
তিনি বলেন, সেনাবাহিনী তাকে আটক করে বৃহস্পতিবার সকালে কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে। আমরা দেখতেছি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




