মঙ্গলবারে শাকসুর দাবিতে রাত ৯টা পর্যন্ত সময় বেঁধে দিলো শিক্ষার্থীরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৮:৩৪:২৪ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : ২০ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) হবে এটার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে হুশিয়ারি দেন তারা।
সোমবার রাত ৮টায় প্রশাসনের সাথে দীর্ঘক্ষণ বৈঠক শেষে প্রশাসনিক ভবনের সামনে এই আল্টিমেটাম দেন তারা। এসময় তারা বলেন, একটি দল ক্ষমতায় আসার আগেই অধিকার বন্ধ করে দেয়ার চেষ্টা করছে। শাকসু বন্ধ করতে পারলে, আর কোন ছাত্র সংসদ নির্বাচন তারা হতে দিবে না। এ সময় তারা আহবান করেন আইন আদালতের মারপ্যাচে শাকসু বন্ধ না করার। শাকসু নির্বাচনের পক্ষে দেশের সকল শিক্ষার্থীদের একমত থাকার আহবান করেন তারা । এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে শিক্ষার্থীরা রাত ৯টার ভিতরে সঠিক সিদ্ধান্ত না দিতে পারলে প্রশাসনের পদত্যাগসহ ক্যাম্পাসে বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ অচলসহ কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন।




