সিলেটে ১৮২ পিস ভারতীয় কম্বলসহ আটক-২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৮:৪৩:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে ১৮২ পিস ভারতীয় কম্বলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জের মৃত হরিহর সাহার ছেলে বলরাম সাহা (৫৪) ও ভোলার চরফ্যাশনের মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে আলী রাজ (৫৪)।
পুলিশ জানায়, সোমবার ভোরে মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেইট টু মুরাদপুর রোডস্থ সিলেট ক্যান্টনমেন্টের প্রত্যাশা গেইট সংলগ্ন একটি রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা কালে ১৮২ পিস বিভিন্ন কোম্পানীর বড়/ছোট সাইজের ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য- ৬ লাখ ৭৪ হাজার টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে এসএমপির শাহপরান (র.) থানায় মামলা করে কারাগারে প্রেরণ করা হয়েছে।




