সিলেটের বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৮:২৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় আগামীকাল সোমবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। আজ রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি গোটাটিকর, ৩৩ কেভি জগন্নাথপুর, ১১ কেভি বরইকান্দি, ১১ কেভি স্টেশন, ১১ কেভি কদমতলী, ১১ কেভি শিববাড়ী, ১১ কেভি লালাবাজার, ১১ কেভি কামালবাজার ও ১১ কেভি মাসুকগঞ্জ ফিডারের আওতাধীন বরইকান্দি, পলিটেকনিক ইনস্টিটিউট, সুনামপুর, কামুসনা, ধরাধরপুর, পুরান তেতলী, টেকনিক্যাল রোড, খোঁজারখলা, বাবনা পয়েন্ট, পুলের মুখ, ভার্থখলা, ঝালপাড়া, চাঁদনী ঘাঁট, কদমতলী, হুমায়ুন রশীদ চত্বর, দরিয়াশাহ মাজার গেইট, রেল স্টেশন, বঙ্গবীর রোড, লাউয়াই, মোমিনখোলা, বারখলা, গালিমপুর, কায়স্তরাইল, মুন্সিরগাও, মুন্সিবাজার, মনোকূপা, আলমনগর, পিঠাকরা, ফরহাদপুর, শষ্যউড়া, কারারপাড়, গাঙপাড়, ভরাউট, ছমিপুর, বনগাও, বেতসান্দি, গোয়ালগাও, গোপশহর, হাজরাই, কামাল বাজার, রানগাও, নভাগ, ছোট দিঘলী, ধরগাও, বেটুয়ারমুখ, হইদপুর, বাইপাস রোড, মন্দির খোলা, মোল্লারগাও, সদরখোলা, খানুয়া, ইনাতাবাদ, পাইকারগাও, মাসুক বাজার, বাদে আলী, তাজপুর, বাছিরপুর, মিরেরগাও,মেদেনীমহল, বসেন্তেরাগাও, গুপ্তেরগাও, সহ ১১ কেভি উল্লেখিত ফিডারসমূহের আওতাভুক্ত সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো এবং নির্দিষ্ট সময়ের পূর্বে কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।




