কানাইঘাটে স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৩:১৪ অপরাহ্ন
কানাইঘাটের নক্তিপাড়ায় ‘স্বপ্নসিঁড়ি দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবকর (২৬ জানুয়ারি) সকাল ১১টায় সংগঠনের সভাপতি সাইফুল আলম দুদু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আহমদ ও সহসভাপতি এস কে খালেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সড়কের বাজার আহমদিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুছ ছমি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন (সাজু), সিলেট বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জের রেঞ্চ অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) আবু নছর মোহাম্মদ সুফিয়ান, ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন, মমতাজগঞ্জ ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা কলিম উদ্দীন, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (গণিত) মোঃ সহিদুল আলম, তাজপুর ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ বদরুল আলম,
সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান আলম স্যার, নক্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিনহাজ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা জনাব হোসাইন আহমদ, দনা শাহ মাদার লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন,পরীক্ষক মাহবুবুল আলম,সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন কে,এ,কাওছার,ফয়ছল আহমদ প্রমুখ।
এছাড়া সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, নাবিদুল হাসান এসার, কয়েছ আহমদ, সায়রুল আলম, সারওয়ান আহমদ, ফাহিম আহমদ, রেদোয়ান আহমদ, সাব্বির আহমদ, মনোয়ার হোসেন চৌধুরী মুন্না, নাইম আহমদ চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী, ইমরান আহমদ, সুমন আহমদ।
স্বপ্নসিঁড়ি যুবসংঘের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে মেধাবৃত্তি বিজয়ী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, এ বছর স্বপ্নসিঁড়ি ২য় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এ কানাইঘাটের ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে ৩৩ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি




