শেরপুরে জামায়াত নেতাকে হত্যার প্রতিবাদে বালাগঞ্জে বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৫:০৩ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : শেরপুরের শ্রীবর্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ রেজাউল করিমকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বালাগঞ্জ উপজেলা জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বালাগঞ্জ বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা শাখার আমীর ডা. মুহাম্মাদ আব্দুল জলিল, নায়েবে আমীর হাফিজ কুতুব উদ্দিন আহমদ, সেক্রেটারী এডভোকেট রহমত আলী, বালাগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান, বালাগঞ্জ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী আমীর আলী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম, বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার আমীর শফিকুর রহমান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার সভাপতি রেজাউর রাজা, বোয়ালজুড় ইউনিয়ন সভাপতি শাহ সানাওর আলী, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন সভাপতি ফখরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বালাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী ফয়সল আহমদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমদ লিয়াকত, সেক্রেটারী দেলওয়ার আল হোসাইন প্রমুখ।




