দক্ষিণ সুরমায় খালেদা জিয়ার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০:২৫ অপরাহ্ন
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আলমগীরের আয়োজনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দক্ষিণ সুরমার সিলামের ডুমশ্রী গ্রামে সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মালিক মল্লিকের সঞ্চালনায় আজাদুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম এ মালিক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে সাহেবের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু,নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, এম এ মালিক সাহেবের সহধর্মিণী দিলারা মালিক, ছেলে রবি মালিক, ব্যারিস্টার এম এ সালাম সাহেবর সহধর্মিণী রোশনারা বিবি, রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ভাতিজা বাবর আলী খান, জাহাঙ্গীর আলী খান, নাছির আলী খান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ মুকিত, সিলেট জেলা কৃষকদলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নেহার আহমেদ, সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম নেতা মওদুদ আহমেদ, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, বিএনপির যুগ্ম সম্পাদক নাজিম লস্কর, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক কে আর জসিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপি নেতা, মোস্তফা মিয়া, মোস্তাক আহমেদ, শাহেল শাহ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শাহ কামাল উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সামুন আহম্মেদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানসহ উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, জালালপুর ইউনিয়ন, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ডুমশ্রী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান।
আজাদুল ইসলাম আলমগীর দোয়া মাহফিলের পাশাপাশি আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের জন্য বাড়িতে বিশেষ ব্যবস্থা করেন।আজাদুল ইসলাম আলমগীর প্রায় দুই হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করেন।



