সিলেট-৩ আসনে এমপি হলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৬:০৭ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-৩ (দক্ষিণ সুরমা) নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মালিক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি মোট ১১৫৫৫০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটপ্রার্থী মুসলেহ উদ্দীন রাজু রিক্সা প্রতীকে পেয়েছেন ৭৫৬৭৪ ভোট। মোঃ আব্দুল মালিক যুক্তরাজ্য বিএনপির সভাপতি ছিলেন। প্রবাসে ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এছাড়া, স্বতন্ত্র মোস্তাকিম রাজা চৌধুরী ফুটবল প্রতীকে, ৪১৯৯. জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান লাঙ্গল-২৬৩০, ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক চৌধুরী হাতপাখা প্রতীকে ১৩৯১ এবং স্বতন্ত্র মইনুল বাকর কম্পিউটার প্রতীকে ২৯৭ ভোট পেয়েছেন।




