হবিগঞ্জের চারটি আসনে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬:০২ অপরাহ্ন
ডাক ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে ১৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
হবিগঞ্জ-১ আসনে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা, প্রাপ্ত ভোট ৫ হাজার ২৭২টি ও জাতীয় সমাজতান্ত্রিকদল বাসদ এর প্রার্থী কাজী তোফায়েল আহমেদ প্রাপ্ত ভোট ৬৪৪টি।
হবিগঞ্জ-২ আসনে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন-স্বতন্ত্র প্রার্থী আফছার আহমেদ রূপক, প্রাপ্ত ভোট ১ হাজার ৮৪৩টি। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, প্রাপ্ত ভোট ৯৪১টি ও জাতীয় সমাজতান্ত্রিকদল বাসদ এর প্রার্থী লুকমান আহমদে তালুকদার, প্রাপ্ত ভোট ৪৪৮টি।
হবিগঞ্জ-৩ আসনে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন-ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মহিব উদ্দিন আহমেদ সোহেল, প্রাপ্ত ভোট ৫ হাজার ৪৪৩টি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী, প্রাপ্ত ভোট ১ হাজার ২৫৯টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী এসএম সরওয়ার, প্রাপ্ত ভোট ১৪ হাজার ১৩৩টি এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাহিনুর রহমান, প্রাপ্ত ভোট ১৩২টি।
হবিগঞ্জ-৪ আসনে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন-১১ দল মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, প্রাপ্ত ভোট ২৬ হাজার ৪৬৬টি, স্বতন্ত্র প্রার্থী হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, প্রাপ্ত ভোট ৬৫২টি, প্রার্থী ইঞ্জিনিয়ার এস এ সাজন, প্রাপ্ত ভোট ৬১৯টি, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ মোঃ আল আমিন, প্রাপ্ত ভোট ৫৩৬টি, জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ এর প্রার্থী মুজিবুর রহমান, প্রাপ্ত ভোট ৩২৯টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রাশেদুল ইসলাম খোকন, প্রাপ্ত ভোট ৪৮৪টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেজাউল মোস্তাফা, প্রাপ্ত ভোট ৪৮৪টি।



