দিনে কত লিটার জ্বালানি তেল কেনা যাবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ৬:৪৮:৫১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার এবং ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার দিনে ১০ লিটার তেল নিতে পারবে। আজ শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক জারি করা এক জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
কার জন্য কতটুকু বরাদ্দ?
বিপিসির নতুন নির্দেশনা অনুযায়ী যানবাহনের ধরনভেদে দৈনিক জ্বালানি সরবরাহের সীমা হলো-
মোটরসাইকেল: ২ লিটার (পেট্রল বা অকটেন)।
ব্যক্তিগত গাড়ি (কার) : ১০ লিটার।
এসইউভি (জিপ) ও মাইক্রোবাস: ২০ থেকে ২৫ লিটার।
পিকআপ ও লোকাল বাস: ৭০ থেকে ৮০ লিটার ডিজেল।
দূরপাল্লার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান: ২০০ থেকে ২২০ লিটার।
বিপিসি জানিয়েছে, গ্রাহকদের তেল নেওয়ার সময় আগের কেনা তেলের রসিদ প্রদর্শন করতে হবে। রসিদ ছাড়া কোনো ফিলিং স্টেশন তেল বিক্রি করতে পারবে না।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, দেশে চাহিদার প্রায় ৯৫ শতাংশ জ্বালানি তেল আমদানি করতে হয়। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশেষ করে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে আমদানিতে বিঘ্ন ঘটছে। এই বৈশ্বিক সংকটের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার প্রবণতা তৈরি হয়েছে। এমনকি কিছু অসাধু ডিলার ও ভোক্তা তেল মজুত করার চেষ্টা করছেন বলেও খবর পাওয়া গেছে।




