সিলেটে কুখ্যাত ছিনতাইকারী সুমন গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ২:০৭:৫০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী সুমন আহমেদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে তাকে নগরীর বন্দর বাজারের কাষ্টঘর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাই, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত সুমন আহমেদ(২২) নেত্রকোনা জেলার মদন থানার ত্রিপনের (বাংলাবাজার) হেলাল মিয়ার ছেলে ও নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকার শামীমাবাদের ভাসমান বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ছিনতাই, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা রয়েছে।




