দিরাইয়ে ধান ও হাঁস নিয়ে পৃথক সংঘর্ষে আহত- ৪০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৬, ৮:০৮:৪৩ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক সংঘর্ষে তন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ২৮ এপ্রিল দুপুরে দিরাই উপজেলার জগদল ও হাজারীপুর গ্রামে এ পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, হাজারীপুর গ্রামে বিজয় তালুকদার ও রতিন্দ্র তালুকদারের মধ্যে কয়েকদিন আগে তুচ্ছ বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয়, দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়। সালিশিরা বিষয়টি মিমাংসা করে দিলেও এর উত্তেজনা রয়ে যায়। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে গ্রামের রতিন্দ্র তালুকদারের লোকজন সরকারি গুপাট দিয়ে হাওরের ধান আনাকে কেন্দ্র করে বিজয় তালুকদারের লোকজন সংবদ্ধ হালমা চালায়। এতে রতিন্দ্র তালুকদারের পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে গুরুতর চার জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরা হলেন মিহির তালুকদার (৪০) রান্টু তালুকদার (৩৮) পিতা নরেন্দ্র তালুকদার, সৈকত তালুকদার (২৪) সাগর তালুকদার (২২) রতিন্দ্র তালুকদার। এছাড়া বিজয় তালুকদারের পক্ষের বিজিত তালুকদার দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেন।
অপর দিকে ওই দিন দুপুরে উপজেলার জগদল গ্রামে মাওলানা আব্দুল কদ্দুস ও সমুজ মিয়ার লোকদের মধ্যে সংঘর্ষে তন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, ঘটনার দিন সকালে সমুজ মিয়ার পক্ষের হালেমা বেগমের পালিত হাসঁ মাওলানা আব্দুল কুদ্দুসের পক্ষের হাক্কা মিয়ার বাড়িতে গেলে, হাক্কা মিয়া হাঁস ধরে মেরে ফেলে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুপুরে দু’পক্ষের লোকজনের মধ্যে ঘটনা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন্য আহত হয়েছেন।
পৃথক সংঘর্ষে বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি এনামুল হক চৌধুরী বলেন, হাজারীপুর ও জগদল গ্রামের সংঘর্ষের ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



