দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৬, ৮:৩২:০৫ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ)থেকে নিজস্বসংবাদদাতাঃ সুনামগঞ্জের ঐতিহ্যবাহী দিরাই প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সকল সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাধারণ সভায় এপূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রেসক্লাব সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক ইমরান হোসাইন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি শামছুল আলম ও শাহজাহান মাহমুদ হেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, দপ্তর সম্পাদক দীপঙ্কর বণিক, তথ্য ও প্রকাশনা সম্পাদক সুমন রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর , সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান।
নির্বাহী সদস্য যথাক্রমে,সোয়েব হাসান, মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, তোফায়েল চৌধুরী, প্রশান্ত সাগর দাস ও জাকারিয়া হোসেন জোসেফ।
সাধারণ সদস্য হিসেবে আহমেদ হেলাল, এহিয়া আহমেদ লিটন, রায়হান, পাবেল হাসান, রাজিব দাস, আয়মান মিয়া ও আশরাফ উদ্দিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ দিরাইয়ের সাংবাদিকদের পেশাগত ঐক্য ও কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে গত ৭ আগস্ট বিকেলে দিরাই শহরের জালাল সিটির কনফারেন্স রুমে এক সভায় সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী দিরাই প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা করেন।
ওই সভায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান উপস্থিত ছিলেন।
আংশিক কমিটিতে দৈনিক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ইমরান হোসাইনকে সাধারণ সম্পাদক, আমার সংবাদের প্রতিনিধি সৈয়দুর রহমানকে কোষাধ্যক্ষ এবং দৈনিক সিলেটের ডাক’র প্রতিনিধি উবাইদুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়। এছাড়াও শামসুল ইসলাম সরদারকে উপদেষ্টা এবং সোয়েব হাসানকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়।



