সিলেটে হামে আক্রান্ত হয়ে ৫ মাস বয়সী শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৬, ৯:০৮:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে হামে আক্রান্ত হয়ে আরহাম নামে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ৩ শিশু ও হাম সন্দেহে ১০ শিশুর মৃত্যু হয়। বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, আরহামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। ৫ মাস ৭ দিন বয়সী আরহাম হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে ৩ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। আর নতুন করে ৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে ১৬১ জন বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



