গোলাপগঞ্জের সদর ইউনিয়নে পিএফজির সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৬, ৯:০৭:১৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে “সংঘাত নয়, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে এক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গোলাপগঞ্জ শাখার উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১২টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনু।
পিএফজি গোলাপগঞ্জের সমন্বয়কারী সাংবাদিক আব্দুল আহাদের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের কার্যক্রম ও সার্বিক বিষয় তুলে ধরেন হাঙ্গার প্রজেক্ট সিলেটের সমন্বয়ক আকলিমা চৌধুরী।বক্তব্য রাখেন-বাঘা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদির সেলিম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মুজিবুর রহমান মল্লিক, সার্জেন্ট রণরাম চন্দ্র, মাদ্রাসা শিক্ষক মাওলানা ফয়জুর রহমান, উপজেলা যুবদল নেতা আব্দুল কাদির, তরুণ সমাজসেবী সামছুল ইসলাম আলম, সাবুল আহমদ, সাহেদ আহমদ প্রমুখ।




