মহান মে দিবসে শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৬, ২:৪৩:৩০ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ ) প্রতিনিধি : সুস্থ্য শ্রমিক কর্মট হাত, আসবে এবার নব প্রভাত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ মে মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শান্তিগঞ্জে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ লা মে (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যালি পরবর্তী পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাতেমাতুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: তারিক জামিল অপু, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওলীউল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, এলজিইডি অফিসের সোহরাব হোসেন।
উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম, সদস্য আবিদ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বক্কর সহ প্রমুখ।
সভায় বক্তারা শ্রমিকের ন্যায্য অধিকার আদায় সহ পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিয়ে বৃহৎ আলোচনা করেন।



