বাগবাড়ি ছোটমনি নিবাসে বিএনপি নেতা মাহবুব চৌধুরীর খাদ্যসামগ্রী প্রদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ১১:৪৬:১০ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট নগরের আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সাবেক চেয়ারম্যান মাহবুব চৌধুরী সিলেটের বাগবাড়ি ছোটমনি নিবাসে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। গতকাল শুক্রবার তিনি খাদ্য সামগ্রী ছোটমনি নিবাসের এতিমদের হাতে তুলে দেন।
এসময় মাহবুব চৌধুরী বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। গত ১৭ বছরে বাংলাদেশে যে বিপর্যয় ঘটানো হয়েছে, সেটিই দেশের সবচেয়ে বড় সমস্যা। দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপি সরকার দরিদ্রমুক্ত, বৈষম্যহীন, মানবিক, জনআঙ্খাকার দেশ গঠনে কাজ করছে। আমাদের মাথায় রাখতে হবে, আমরা কেউ আর ৫ আগস্টের আগের বাংলাদেশে ফিরতে চাই না।
এসময় বিএনপি নেতা আনহার আহমদ, সৈয়দ আখতার উদ্দিন আহমদ, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ ধর্ম সম্পাদক সজিব দেব, হাবিবুর রহমান অপু, শিক্ষার্থী মিশকাত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




