দক্ষিণ সুরমা থানা শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ১১:৪৭:২১ অপরাহ্ন
মেধাবী ছাত্র ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দক্ষিণ সুরমা থানা শাখা। গতকাল শুক্রবার নগরীর গোটাটিকরের সুন্দরবন সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা থানার (পূর্ব) সভাপতি জওহর লোকমান মুছান্নার সভাপতিত্বে ও সেক্রেটারী আহমেদ আরিফ আনজুমের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি শহীদুল ইসলাম সাজু।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা থানার সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদার।
এসময় বক্তারা বলেন, রমজান কেবল উপবাস থাকার নাম নয়; বরং এটি আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের মাস। ছাত্রশিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে বিশ্বাস করে যে, একজন ছাত্রের মেধা ও মননের বিকাশের পাশাপাশি নৈতিক চরিত্রের উন্নয়ন সমানভাবে গুরুত্বপূর্ণ। সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে ধৈর্যের শিক্ষা পাই, তা আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে প্রতিফলিত করা জরুরি। এই মাসেই মহাগ্রন্থ আল-কুরআন নাজিল হয়েছে। তাই আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কুরআনের আদর্শকে ধারণ করতে হবে। ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য হলো নিজেদের মধ্যে পারস্পরিক মহব্বত ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ছাত্রদের ওপর অনেক বড় দায়িত্ব অর্পিত হয়েছে। আমরা এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখি যেখানে ইনসাফ কায়েম হবে এবং প্রতিটি মানুষ তার অধিকার ফিরে পাবে। ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে সেই লক্ষে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আমাদের পড়াশোনার পাশাপাশি চারিত্রিক মাধুর্য দিয়ে মানুষের মন জয় করতে হবে।




