সিলেটে ছিনতাইকারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ১২:১৯:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে বেশ কিছুদিন ধরে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। প্রশাসন বিভিন্ন সময়ে ছিনতাইকারীদের আটক করলেও বড় বড় ৩ টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এগুলোর সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারে নি পুলিশ।
এদিকে শুক্রবার রাত ১১ টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন মজুমদারি এলাকা থেকে একজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত মো. মুন্না বেপারী সিলেটের এয়ারপোর্ট থানাধীন মজুমদারী এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছিনতাই সহ ৪/৫ টি মামলার এজহারনামীয় আসামী মুন্না। তাকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।




