সিলেটে তেল না পেয়ে পাম্প কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ১০:৪৭:০৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে তেল না পেয়ে পেট্রল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার মিরপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ফাহিম আহমদ (২১), বালাউট এলাকার ফয়েজ আহমদের ছেলে ও বর্তমানে নগীর চৌকিদেখী এলাকার রংধনু-৬৬ নং বাসার তামিম আহমদ (১৯) এবং চৌকিদেখী ১০২/২নং বাসার মৃত আব্দুল জব্বার বাবুলের ছেলে তানজিম আহমদ সজীব (১৯)।
এর আগে সোমবার সন্ধ্যায় তেল সংগ্রহ করতে না পারায় নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পাম্পের কর্মচারী মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
পরে এ ঘটনায় উত্তরা পাম্পের ম্যানেজার জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় এই ৩জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। পরে তাদেরকে আজ গ্রেফতার করা হয়।



