উদ্ধার হয়েছে পদ্মায় ডুবে যাওয়া বাস, একের পর এক বের হচ্ছে মরদেহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৬, ৬:০৪:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : স্বজনদের কান্নায় লোনা হচ্ছে পদ্মার জল। উদ্ধার হয়েছে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি। উদ্ধার করা বাস থেকে একের পর এক বের হচ্ছে যাত্রীদের মরদেহ। বুধবার (২৫ মার্চ) (রাত সাড়ে ১২ টা) এখনও পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা বাস থেকে একের পর এক মরদেহ উদ্ধার করে ফেরি ঘাটে রাখছেন। স্বজনরা তাদের নিখোঁজ স্বজনদের শনাক্তের চেষ্টা করছেন। তাদের কান্না-আহাজারিতে ভারী হয়ে গেছে পদ্মা পাড়।
বুধবার বিকেল ৫ টা নাগাদ দৌলতদিয়ার ফেরিঘাটের পন্টুন থেকে নিচে পড়ে যায় বাসটি। বাসটিতে ৫০ জনের মত যাত্রী ছিলো বলে জানা গেছে। উদ্ধার করা ১২ জনের মরদেহের পরিচয় এখনও জানা যায়নি।



