দিরাইয়ে “দাওয়াহ সেমিনার ২০২৬” সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৭:৫২:২৭ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাইয়ে তরুণ সমাজের দিকনির্দেশনা এবং মিডিয়ার ইতিবাচক ব্যবহারকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে “ইসলামি দাওয়াহ সেমিনার ২০২৬”। ২৬ মার্চ, বৃহস্পতিবার, বিকাল ৩টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রবীণ মুরুব্বী হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা হুসাইন আহমদ।
হাফিজ মাওলানা লোকমান আহমদের সভাপতিত্বে হাফেজ মাহমুদুল হাসান মাহিন, হাফেজ মারুফ আহমদ মাসুম ও মাওলানা আসাদ আহমদ তালুকদারের যৌথ সঞ্চালনের মাধ্যমে এতে স্বাগত বক্তব্য রাখেন হাফিজ মাওলানা বুরহান আহমদ।
প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আরবি সংবাদ পাঠক, বহির্বিশ্ব কার্যক্রম, বাংলাদেশ বেতার ড. মাওলানা আব্দুল কাদির আল-মাদানী, মাওলানা আব্দুল্লাহ আল মানসুর, মাওলানা আবদুল ওয়াদুদ নোমান, মুফতি আতিকুর রহমান, মাওঃ নুর উদ্দিন আহমদ মাওঃ আব্দুল কাহার, মাওঃআব্দুল মুক্তাদির সরদার, রেজাউল ইসলাম, মুহিবুর রহমান, সাংবাদিক উবাইদুল হক, মুফতি মারুফ হাসান, মাওঃ উবায়দুল্লাহ তাহমিদ, দিরাই এর কৃতি শিক্ষার্থী মুহাম্মাদ সুজানগরী সহ প্রমুখ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুল খালিক, মাও. নোমান আহমদ, মাওঃ মাহবুব সালমান, মুফতি ফয়সাল আহমদ সহ দিরাই এর তরুন আলিম, রাজনীতিবিদ সাংবাদিক সহ আরো অনেকেই।
নাশিদ পরিবেশনায় ছিলেন- সায়নান সায়েম, নোমান বিন শিহাব, তোফায়েল আহমদ। অনুষ্ঠানটির আয়োজনে রয়েছে “আস-সুন্নাহ সমাজ কল্যাণ সংস্থা, দিরাই”।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজকে ইসলামের সুশীতল দাওয়াহর পথে উদ্বুদ্ধ করতে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে হাফিজ মাওলানা বুরহান আহমদ সকলকে উক্ত সেমিনারে উপস্থিত থেকে সফল করার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
পরিশেষে হাফিজ মাও. লোকমান আহমদ সাহেবের সভাপতির বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।




