বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৯:২৪:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুকুরে ডুবে ফারজানা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে বিশ্বনাথ পৌর এলাকার মুফতিরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারজানা ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে।
জানা যায়, পরিবারের অজান্তে সকালের কোনো এক সময় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় ফারজানা। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



